Modi Meets Advani: সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, প্রবীণ নেতাকে করজোড়ে প্রণাম
এদিন দুপুরেই ভারতরত্ন প্রাপক বর্ষীয়ান নেতার সঙ্গে সাক্ষাৎপর্ব সারতে তাঁর বাড়ি পৌঁছে যান মোদী।
তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরপর দুবার পাঁচ বছরের পূর্ণ মেয়াদ পূরণ করে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে এনডিএ জোট সর্বসম্মতিতে নমোকেই নির্বাচিত করেছে। শুক্রবার সংসদ ভবনে বৈঠকে বসেছিলেন জোট শরিকেরা। সেখানেই মোদীকে বিজেপি, এনডিএ জোটের পাশাপাশি তিনবারের জন্যে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজেদের সরকার গঠনের দাবি জানানোর আগে মোদী গেলেন দলের প্রবীণতম নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করতে। এদিন দুপুরেই ভারতরত্ন প্রাপক বর্ষীয়ান নেতার সঙ্গে সাক্ষাৎপর্ব সারতে তাঁর বাড়ি পৌঁছে যান মোদী।
আরও পড়ুনঃ এনডিএ শরিকদের সর্বসম্মতিতে সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন মোদী, সাংবিধানকে নতমস্তক প্রণাম
রইল ভিডিয়ো...
#WATCH | PM Narendra Modi meets Bharat Ratna and veteran BJP leader LK Advani at the latter's residence in Delhi. pic.twitter.com/fZtIlOj5yw
— ANI (@ANI) June 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 07, 2024 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

