Mumbai Road Accident: ফের পথ দুর্ঘটনা মুম্বইয়ে, নিয়ন্ত্রণ হারা ট্রাকের ধাক্কা স্কুটারে, বলি ১

ট্রাক চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে স্কুটার চালকের। আহত হয়েছেন আরও ২।

Mumbai Road Accident: ফের পথ দুর্ঘটনা মুম্বইয়ে, নিয়ন্ত্রণ হারা ট্রাকের ধাক্কা স্কুটারে, বলি ১
Mumbai Eastern Express Highway Accident (Photo Credits: Twitter)

ফের পথ দুর্ঘটনা মুম্বইয়ে। বলি ১। রবিবার মুম্বইয়ের ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে (Eastern Express Highway)  চুনাভাট্টির কাছে একটি ট্রাক ধাক্কা মারে উলটো দিক থেকে একটি স্কুটার এবং পিইউসি (PUC) ভ্যানকে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে স্কুটার চালকের। মৃতের নাম আব্দুল রক শেখ (৩৮)। জখম হয়েছেন আরও দুই। আহত সুরজ সিঘওয়ান এবং আব্দুল সিদ্দিকিকে মুম্বইয়ের সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ট্রাক চালক নিজেও আহত হয়েছেন বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। পুলিশ এও জানান, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে ৯৬০ কেজির আনারস উপহার ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহার

দেখুন দুর্ঘটনার ভয়াবহতা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2023 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).