Mumbai Dust Storm: একটানা গরম থেকে রেহাই দিয়ে মরসুমের প্রথম বৃষ্টি মুম্বইয়ে, সঙ্গে ব্যাপক ধুলো ঝড়, ব্যাহত বিমান পরিষেবা

ধুলো ঝড় থেকে রেহাই পেতে এদিক ওদিক আশ্রয়ের জন্যে ছোটাছুটি শুরু করে পথচলতিরা। মুম্বইয়ের ঘাটকোপার, বান্দ্রা কুরলা, ধারাভি এলাকায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, মুম্বই বিমানবন্দর থমকে যায়।

Mumbai Dust Storm: একটানা গরম থেকে রেহাই দিয়ে মরসুমের প্রথম বৃষ্টি মুম্বইয়ে, সঙ্গে ব্যাপক ধুলো ঝড়, ব্যাহত বিমান পরিষেবা
Mumbai Dust Storm (Photo Credits: X)

Mumbai Dust Storm: মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজল বাণিজ্য নগরী। মুশলধারে বৃষ্টি সেই সঙ্গে উঠল ধুলো ঝড়। সোমবার দুপুর ৩টে নাগাদ মুম্বইয়ের (Mumbai) আকাশ কালো করে আসে। টানা কয়েক সপ্তাহের গরম, তাপপ্রবাহ থেকে নিস্তার দিয়ে স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃষ্টির আগে শুরু হয় ব্যাপক মাত্রায় ধুলো ঝড়। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের জেরে ব্যহত হয় যান চলাচল। ধুলো ঝড় থেকে রেহাই পেতে এদিক ওদিক আশ্রয়ের জন্যে ছোটাছুটি শুরু করে পথচলতিরা। মুম্বইয়ের ঘাটকোপার, বান্দ্রা কুরলা, ধারাভি এলাকায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, মুম্বই বিমানবন্দর থমকে যায়। ধুলো ঝড়ের কারণে আকাশের দৃশ্যমানতা কমে যাওয়ায় ৩০ মিনিটের জন্যে মুম্বই বিমানবন্দর থেকে বিমান উড়ান এবং অবতারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মুম্বইয়ে শুরু ধুলো ঝড় আর বৃষ্টি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 13, 2024 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).