Hyderabad: তিন সন্তানকে সঙ্গে নিয়ে জলে ডুবে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন স্থানীয়রা, দেখুন ভিডিও
আর্থিক সমস্যার কারনেই তিনি এই মর্মান্তিক পদক্ষেপ...
হায়দরাবাদ: হায়দরাবাদে (Hyderabad) এক ব্যক্তি তাঁর তিন সন্তানকে নিয়ে জলে ডুবে আত্মহত্যার চেষ্টা (Attempted suicide) করেন। স্থানীয় ব্যক্তিরা তৎপর হয়ে চারজনকেই হ্রদ থেকে উদ্ধার করেছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আবদুল্লাহপুরমেট থানার সীমানায় ইনামগুদা লেকে। হায়দরাবাদের বিএন রেড্ডি নগরের বাসিন্দা অশোক ঠিকাদারির কাজ করেন, তিনি আজ সকালে তাঁর ছেলে এবং দুই মেয়েকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। এরপর লেকের কাছে পৌঁছে তিনি গাড়িটি ইচ্ছে করে জলের মধ্যে ফেলে দেন বলে পুলিশ সূত্রে প্রাথমিক ধারণা। পুলিশের তদন্তে জানা গিয়েছে, অশোক সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। আর্থিক সমস্যার কারনেই তিনি এই মর্মান্তিক পদক্ষেপ নেন বলে জানা গিয়েছে। পুলিশ মামলা নথিভুক্ত করে আরও তদন্ত শুরু করেছে। স্থানীয় লোকজন দড়ির সাহায্যে তাঁদের জল থেকে উদ্ধার করে।
দেখুন ভিডিও
A father tries to end lives of his three children and commit suicide by driving his car into Inamguda lake. Locals noticed the incident and rescued all the four of them. Reason yet to be known. #Hyderabad pic.twitter.com/V9xdQt3l6w
— Sowmith Yakkati (@YakkatiSowmith) July 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

