Maharashtra Twin Sister Marriage: একসঙ্গে যমজ বোনকে বিয়ে, খবর প্রকাশ্যে আসতেই বরের বিরুদ্ধে FIR

Maharashtra Twin Sister Marriage: একসঙ্গে যমজ বোনকে বিয়ে, খবর প্রকাশ্যে আসতেই বরের বিরুদ্ধে FIR

মুম্বই, ৪ ডিসেম্বরঃ যমজ ভাই-বোনের ক্ষেত্রে খাওয়া-দাওয়া, পোশাক, রুচি সব কিছুতেই সাদৃশ্য খুঁজে পাওয়া যায় সে কথা ঠিকই। কিন্তু তাই বলে জীবনসঙ্গীর ক্ষেত্রেও এতো মিল! বিয়ের জন্যে একই পাত্রকে পছন্দ করলেন মুম্বইয়ের দুই ইঞ্জিনিয়ার যমজ বোন। মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুর জেলায় (Solapur District) একসঙ্গে যমজ বোনের গলায় মালা দিলেন অতুল অওতাদে নামে এক ব্যক্তি। ২ ডিসেম্বর যমজ বোনের সঙ্গে বিয়ের আসর বসে (Maharashtra Twin Sister Marriage)। পরিবার পরিজনের উপস্থিতিতে বিয়েও হয়। কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী স্বামী বা স্ত্রীর জীব্বদশায় দ্বিতীয় বিয়ে অপরাধ। সেই বিচারে অতুলের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। ভারতীয় দণ্ডবিধি ৪৯৪ নং ধারার অধীনে বরের বিরুদ্ধে অজ্ঞানযোগ্য অপরাধের মামলা নথিভুক্ত করা হয়েছে।

দেখুনঃ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2022 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).