Maharashtra Ambulance Blast Video: মুম্বই-পুনে হাইওয়েতে অ্যাম্বুলেন্স বিস্ফোরণ, হাসপাতালের পথেই মৃত্যু রোগীর

মাঝ পথে অ্যাম্বুলেন্সটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে চালক গাড়ি থামিয়ে দেন। মুহূর্তে আগুন লেগে যায় অ্যাম্বুলেন্সে। চালক এবং রোগীর পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স থেকে ঝাঁপ দিলেও ওই মহিলা রোগী ভিতরেই আটকা পড়ে যান।

Maharashtra Ambulance Blast Video: মুম্বই-পুনে হাইওয়েতে অ্যাম্বুলেন্স বিস্ফোরণ, হাসপাতালের পথেই মৃত্যু রোগীর
Maharashtra Ambulance Blast Video (Photo Credits: X)

মুম্বই-পুনে হাইওয়েতে (Mumbai-Pune Expressway) মর্মান্তিক ঘটনা। আজ মঙ্গলবার হাইওয়ের উপরে অ্যাম্বুলেন্স বিস্ফোরণ ঘটে (Maharashtra Ambulance Blast) গাড়ির ভিতরেই আটকা পড়ে মৃত্যু হয় এক মহিলা রোগীর। এদিন অসুস্থ মহিলাকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে চিকিৎসার জন্যে নিয়ে যাচ্ছিল তাঁর পরিবার। মাঝ পথে অ্যাম্বুলেন্সটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে চালক গাড়ি থামিয়ে দেন। মুহূর্তে আগুন লেগে যায় অ্যাম্বুলেন্সে। চালক এবং রোগীর পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স থেকে ঝাঁপ দিলেও ওই মহিলা রোগী ভিতরেই আটকা পড়ে যান। চোখের সামনে আগুন থেকে বিস্ফোরণ এবং মহিলার মৃত্যু হয়।

দেখুন...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 31, 2023 06:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).