Madhya Pradesh: মধ্যপ্রদেশে জ্বলছে ট্রেনের বগি, আগুন নেভাতে তৎপর দমকল কর্মীরা

রতলম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত প্রীতম নগর রেলওয়ে স্টেশনে রবিবার সকাল ৭ টা নাগাদ ট্রেনের দুটি বগিতে আগুন লেগে যায়।

Madhya Pradesh: মধ্যপ্রদেশে জ্বলছে ট্রেনের বগি, আগুন নেভাতে তৎপর দমকল কর্মীরা
Ratlam-Ambedkar Nagar Train Catch Fire (Photo Credits: Twitter)

রতলম, ২৩ এপ্রিলঃ রতলম-আম্বেদকর নগর ট্রেনের বগিতে আগুন (Ratlam-Ambedkar Nagar Train Catch Fire)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রীতম নগর স্টেশনে রতলম-আম্বেদকর নগর ট্রেনের দুটি কামরায় আগুন লাগে। পশ্চিম রেলওয়ের রতলম বিভাগের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর, রতলম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত প্রীতম নগর রেলওয়ে স্টেশনে রবিবার সকাল ৭ টা নাগাদ ট্রেনের দুটি বগিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের গাড়ি। যদিও ট্রেনের কামরায় আগুন লাগার ফলে কোন হতাহতের খবর মেলেনি।

জ্বলছে ট্রেনের বগি...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2023 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).