Leopard Spotted in Haryana: বসতি এলাকায় বাড়ির মধ্যে ঢুকে পড়ল চিতাবাঘ, তুমুল আতঙ্কের ভিডিয়ো দেখুন

বন দফতর কর্মী, পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর শেষমেশ ধরা পড়েছে বাঘটি। তবে শহরের মধ্যে বসতি এলাকায় কীভাবে চিতাবাঘটি প্রবেশ করল সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না বন বিভাগ।

Leopard Spotted in Haryana: বসতি এলাকায় বাড়ির মধ্যে ঢুকে পড়ল চিতাবাঘ, তুমুল আতঙ্কের ভিডিয়ো দেখুন
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Leopard Spotted in Haryana: হরিয়ানার বসতি এলাকায় চিতাবাঘের হানা। এক বাড়ির মধ্যে ছুটে ঢুকে পড়তে দেখা গিয়েছে চিতাবাঘটিকে। গোটা এলাকা জুড়ে তুমুল আতঙ্ক। হরিয়ানার (Haryana) হিসার জেলার ঋষি নগর এলাকার ঘটনা। বন দফতর কর্মী, পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর শেষমেশ ধরা পড়েছে বাঘটি। তবে শহরের মধ্যে বসতি এলাকায় কীভাবে চিতাবাঘটি প্রবেশ করল সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না বন বিভাগ। তবে উদ্ধারকার্য চলাকালীন দুই উদ্ধারকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বসতি এলাকায় চিতাবাঘের হানা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 21, 2024 06:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).