Leopard in Pune: খাবারের সন্ধানে এসে মুরগির খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, পুনেতে আতঙ্ক

ভোরবেলা খুটখাট শব্দ পেয়ে কয়েকজন স্থানীয় বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন মুরগির খাঁচার মধ্যে চিতাবাঘ আটকে পড়েছে।

Leopard in Pune: খাবারের সন্ধানে এসে মুরগির খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, পুনেতে আতঙ্ক
Leopard in Pune (Photo Credits: X)

Leopard in Pune: মুরগির খাঁচায় ধরা পড়ল আস্ত চিতাবাঘ। শনিবার ভোরে মহারাষ্ট্রের পুনের জুন্নার এলাকায় মুরগির খাঁচার আটকে পড়ে ওই চিতা। খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছিল বাঘটি। খামারে গিয়ে মুরগি ধরে খেতে গিয়ে খাঁচায় বন্দি হয় সে। ভোরবেলা খুটখাট শব্দ পেয়ে কয়েকজন স্থানীয় বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন মুরগির খাঁচার মধ্যে চিতাবাঘ আটকে পড়েছে। সঙ্গে সঙ্গে খাঁচাটি বাইরে থেকে বন্ধ করে দেয় তাঁরা। এরপর গ্রামবাসীরা খবর দেন বন বিভাগে। বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় চিতাবাঘটি।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 20, 2024 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).