Kangana Ranaut: মথুরায় বিজেপির নতুন মুখ কঙ্গনা! নতুন সংসদ ভবন চত্বরে নায়িকা

চব্বিশের লোকসভা নির্বাচনে মথুরা থেকে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড় করাবে কঙ্গনাকে। সেই জল্পনা অনেক আগেই শুরু হয়েছে। মঙ্গলবার নতুন সংসদ ভবন চত্বরে নায়িকার হাজির হওয়া সেই জল্পনাকে ঘৃতাহুতি করেছে।

Kangana Ranaut: মথুরায় বিজেপির নতুন মুখ কঙ্গনা! নতুন সংসদ ভবন চত্বরে নায়িকা
Kangana Ranaut arrives at Parliament (Photo Credits: ANI)

চব্বিশের লোকসভা নির্বাচনে মথুরা (Mathura) থেকে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড় করাবে কঙ্গনাকে। সেই জল্পনা অনেক আগেই শুরু হয়েছে। দিল্লিতে আজ নতুন সংসদ ভবনে(New Parliament Building)  পা রেধেছেন প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী, সাংসদেরা। মুখে ভারত মাতার জয়ধ্বনি তুলে রাজকীয় ভঙ্গিতে নতুন সংসদ ভবনে হয়েছে 'গ্রান্ড এন্ট্রি'। এদিন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও (Kangana Ranaut) দেখা গেল সংসদের নতুন ভবন চত্বরে। আর তার পরেই নায়িকার মধুরা সাংসদ প্রার্থী হওয়ার জল্পনাকে ঘৃতাহুতি করেছে। বিশেষ অধিবেশনের প্রথম দিনটি ছিল পুরনো সংসদ ভবনে বসা শেষ অধিবেশন। দ্বিতীয় দিন থেকে অধিবেশন স্থানান্তিরিত হয়েছে নতুন সংসদ ভবনে।

আরও পড়ুনঃ পুরনো সংসদ ভবন এখন ‘সংবিধান সদন’, অনুমোদন মোদীর

সংসদ ভবন চত্বরে কঙ্গনা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2023 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).