Coronavirus Cases In India: ফের বাড়ল করোনার সংক্রমণ, ৪ হাজারের গণ্ডী ছাড়াল দৈনিক মৃত্যু

করোনা সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না৷ কাল দৈনিক সংক্রমণ কমলে পরের দিন ঠিক বেড়ে যায়৷ আত্মতুষ্টির প্রসঙ্গই ওঠে না৷ চিন্তা বাড়িয়ে মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন৷

Coronavirus Cases In India: ফের বাড়ল করোনার সংক্রমণ, ৪ হাজারের গণ্ডী ছাড়াল দৈনিক মৃত্যু
ভারতে করোনা (Photo Credits: PTI)

করোনা সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না৷ কাল দৈনিক সংক্রমণ কমলে পরের দিন ঠিক বেড়ে যায়৷   আত্মতুষ্টির প্রসঙ্গই ওঠে না৷ চিন্তা বাড়িয়ে মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন৷ গতকাল সারাদিনে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন৷ দৈনিক মৃত্যুর সংখ্যা হল ৪ হাজার ২০৫৷ সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন৷ এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার ৬৪২ জন৷ দেশে মোট করোনার বলি ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জন৷ এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩৭ লাখ ৪ হাজার ৯৯টি৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৯৯১ জন৷          

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 12, 2021 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).