B R Ambedkar: সংসদে বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অমিত শাহের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া ব্লকের মিছিল
ডক্টর বিআর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত।
নয়াদিল্লি: সংসদে (Rajya Sabha) শীতকালীন অধিবেশনের আজ ১৯তম দিন।'ওয়ান নেশন-ওয়ান ইলেকশন বিল' নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেশ করতে পারে। শুক্রবার শেষ হবে এই অধিবেশন। এদিকে, ডক্টর বিআর আম্বেদকর (Babasaheb Ambedkar) সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেন, ‘এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত। ১০০ বার ওঁর নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।’ এই মন্তব্যের পর বিতর্ক ছড়িয়ে পড়ে। ইন্ডিয়া ব্লক (INDIA Bloc) দেশব্যাপী আন্দোলন শুরু করেছে। কংগ্রেস এবং অন্যান্য দলগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে এবং পদত্যাগ দাবি করছে।
ইন্ডিয়া ব্লক সংসদের কমপ্লেক্সে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির কাছে প্রতিবাদ মিছিল করেছে
#WATCH | Delhi | INDIA bloc holds protest march at Babasaheb Ambedkar statue in the Parliament complex
They will march to Makar Dwar, demanding an apology and resignation of Union Home Minister Amit Shah over his remarks on Babasaheb Ambedkar in Rajya Sabha. pic.twitter.com/nFnaNVgFY1
— ANI (@ANI) December 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 8359 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

