Google: গুগলের অ্যাপ বাতিলের সিদ্ধান্তে হস্তক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রীর, প্লে স্টোরে ফিরল নকরি, ভারত ম্যাট্রিমনিরা

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপের পর নিজের সিদ্ধান্ত বাতিল করল গুগল। অল্ট বালাজি, নকরি, ভারত ম্যাট্রিমনি, শাদি ডট কম সহ মুছে যাওয়া ১০টি অ্যাপ ফের ফিরল প্লে স্টোরে।

Google: গুগলের অ্যাপ বাতিলের সিদ্ধান্তে হস্তক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রীর, প্লে স্টোরে ফিরল নকরি, ভারত ম্যাট্রিমনিরা
Play Store

গাইডলাইন ভঙ্গের অভিযোগে ভারতের জনপ্রিয় দশটি অ্যাপকে প্লে স্টোর (Play Store) থেকে সরিয়ে দিয়েছিল গুগল (Google)। তবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) হস্তক্ষেপের পর নিজের সিদ্ধান্ত বাতিল করল গুগল। অল্ট বালাজি, নকরি, ভারত ম্যাট্রিমনি, শাদি ডট কম সহ মুছে যাওয়া ১০টি অ্যাপ ফের ফিরল প্লে স্টোরে (Play Store)। জানা যাচ্ছে, সোমবার ৪ মার্চ, গুগলের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রী। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থার তরফে অভিযোগ তোলা হয়েছিল, প্লে স্টোরের পরিষেবার ব্যবহারের জন্য ডেভেলপাররা গুগলকে কোনওরকম অর্থ দেয়নি। অতিরিক্ত সময় দেওয়া সত্ত্বেও গুগলকে বকেয়া মেটায়নি ওই ১০টি সংস্থা। এরপরেই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল গুগল।

আরও পড়ুনঃ নিয়ম ভঙ্গের অভিযোগে ভারতের জনপ্রিয় ১০টি অ্যাপ প্লে স্টোর থেকে সরাল গুগল

প্লে স্টোরে ফিরল বাতিল হওয়া ১০টি অ্যাপ...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 02, 2024 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).