Ghazipur Bus Fire: হাই টেনশন তারের সংস্পর্শে আগুন জ্বলে ওঠে বাসে, ঝলসে মৃত ৬
রাস্তায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে বাসটি। কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায় গোটা বাসে। দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।
হাই টেনশন তারের সংস্পর্শে আগুন জ্বলে উঠল বাসে। ঝলসে মৃত্যু ছয়জন বাস যাত্রীর। মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গাজিপুরের মারদহ এলাকায়। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল যাত্রী বোঝাই ওই মিনি বাস। রাস্তায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে বাসটি। কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায় গোটা বাসে। দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। প্রাণ হাতে নিয়ে যাত্রীরা বাস থেকে হুড়মুড়িয়ে নামার চেষ্টা করেন। ৬ যাত্রীর মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এক পুলিশ কর্তা।
দেখুন সেই ভিডিয়ো...
High tension wire falls on a bus in Ghazipur district, passengers feared trapped. More details awaited. #Ghazipur #Accident pic.twitter.com/adYfhvNcbJ
— TIMES NOW (@TimesNow) March 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

