Ashok Chavan: রাজনীতির নতুন যাত্রা, আজই বিজেপিতে যোগ কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই স্পষ্ট করলেন, আজ তিনি বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে চলেছেন।
জল্পনা ছিল। সেই জল্পনা সত্যি করে এবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক চৌহান (Ashok Chavan)। গতকালই স্পিকার রাহুল নার্ভেকারের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ইস্তফা পত্র দিয়েছেন অশোক। তারপর থেকেই কানাঘুষো খবর ছড়িয়েছেন, 'হাত' ছেড়ে এবার পদ্মে পা দেবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই স্পষ্ট করলেন, আজ তিনি বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে চলেছেন। তাঁকে বলতে শোনা গেল, 'আজ আমার রাজনৈতিক কেরিয়ারের এক নতুন যাত্রা শুরু। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উপস্থিতিতে আমি বিজেপিতে যোগ দিতে চলেছি। আশা করব আগামীদিনে একসঙ্গে মহারাষ্ট্রের জন্যে উন্নয়নমূলক কাজ করতে পারব'।
দেখুন...
#WATCH | Mumbai: Former Maharashtra CM Ashok Chavan says, "Today it's a new beginning of my political career. I am formally joining the BJP in their office today...I am hopeful that we will work for the constructive development of Maharashtra." pic.twitter.com/tU9PqiV5js
— ANI (@ANI) February 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

