Sawan: পবিত্র শ্রাবণ মাসে প্রার্থনার জন্য সোমনাথ মন্দিরে ভক্তের সমাগম

শ্রাবণ মাস হিন্দু ধর্মে শিবের উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Sawan: পবিত্র শ্রাবণ মাসে প্রার্থনার জন্য সোমনাথ মন্দিরে ভক্তের সমাগম
Somnath Temple (Photo Credit: X)

গুজরাট: পবিত্র শ্রাবণ মাসে সোমনাথ মন্দিরে (Somnath Temple) প্রচুর সংখ্যক ভক্তের (Devotees) সমাগম হয়েছে। শ্রাবণ মাস হিন্দু ধর্মে ভগবান শিবের উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সোমনাথ মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম ও পবিত্রতম, যা এই সময়ে লক্ষ লক্ষ ভক্তের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক, রুদ্রাভিষেক এবং বিশেষ পূজা-অর্চনার জন্য মন্দিরে ভিড় করেন। শ্রাবণের সোমবারগুলি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করে এবং শিবের আরাধনা করে মনোবাঞ্ছা পূরণের আশা নিয়ে আসেন। বিশেষ করে চন্দ্রগ্রহণের দিনে এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আরও পড়ুন: Unique Twist to the Classic Okra Curry: ভেন্ডি দিয়ে বানান নতুন স্বাদের ভেন্ডি-বাদাম মসলা কারি। বদলে যাবে একঘেয়ে স্বাদ

সোমনাথ মন্দিরে ভক্তের সমাগম

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 25, 2025 09:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).