Congress: আপের সঙ্গে জোট নিয়ে অসন্তুষ্ট! কংগ্রেসের 'হাত' ছাড়লেন অরবিন্দর সিং লাভলি

রবিবার দলকে চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়েছেন লাভলি। লোকসভা ভোটের মাঝপথে কংগ্রেস শিবিরে বড় ধাক্কা।

Congress: আপের সঙ্গে জোট নিয়ে অসন্তুষ্ট! কংগ্রেসের 'হাত' ছাড়লেন অরবিন্দর সিং লাভলি
Arvinder Singh Lovely Quits Congress (Photo X)

দলের সঙ্গে মনোমালিন্য। কংগ্রেসের 'হাত' ছাড়লেন দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely)। রবিবার দলকে চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়েছেন লাভলি। লোকসভা ভোটের মাঝপথে কংগ্রেস শিবিরে বড় ধাক্কা। দেশজুড়ে দুই দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। এখনও বাকি আরও পাঁচ দফা। এরই মাঝে জানা যাচ্ছে, আম আদমি পার্টির (Aam Aadmi Party) সরকারের সঙ্গে জোট এবং লোকসভা নির্বাচনে কংগ্রেসের কিছু দুর্বল প্রার্থী নিয়ে অসন্তুষ্ট ছিলেন লাভলি। সমস্ত কিছু নিয়ে ক্ষোভের জেরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে নিজের পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন দিল্লি কংগ্রেসের প্রধান।

লাভলির পদত্যাগ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2024 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).