Delhi Accident: বেপরোয়া গতি, হরিদ্বারে যাওয়ার পথে দুই ট্রাকের মুখোমুখি ধাক্কা, মৃত ৫ তীর্থযাত্রী
নয়া দিল্লির সিরাসপুরে জিটি কারনাল রোডে তীর্থযাত্রী বোঝাই দ্রুতগতির ওই ট্রাক প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর উলটো দিক থেকে আসা অপর একটি ট্রাককে গিয়ে ধাক্কা দেয়।
ফের পথ দুর্ঘটনার কবলে দ্রুতগতির ট্রাক। বৃহস্পতিবার গঙ্গার জল আনতে বার্ষিক কানওয়ার তীর্থযাত্রার জন্য হরিদ্বারে যাওয়ার পথে দুর্ঘটনার মুখোমুখি হয় দুটি ট্রাক। নয়া দিল্লির সিরাসপুরে জিটি কারনাল রোডে তীর্থযাত্রী বোঝাই দ্রুতগতির ওই ট্রাক প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর উলটো দিক থেকে আসা অপর একটি ট্রাককে গিয়ে ধাক্কা দেয়। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ট্রাক চালককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।
রাজধানীতে বেপরোয়া গতির জেরে ফের পথ দুর্ঘটনা...
Five killed, 14 injured after a truck carrying Kanwar Yatris collided with another at GT Karnal road. Accused driver Pappu Kumar arrested. Further investigation underway: Delhi Police
— ANI (@ANI) July 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 13, 2023 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

