Dead Snake in Mid-Day Meal: মিড-ডে মিলের খাবারে মিলল মরা সাপ, অসুস্থ বহু পড়ুয়া

জানা গিয়েছে, সেই খাবার পরিবেশন করা হয়েছিল অন্ততপক্ষে ১৫০ জন ছাত্র-ছাত্রীকে। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে বহু পড়ুয়া। যাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Dead Snake in Mid-Day Meal: মিড-ডে মিলের খাবারে মিলল মরা সাপ, অসুস্থ বহু পড়ুয়া
Dead Snake in Mid-Day Meal in Bihar (Photo Credits: Twitter)

পাটনা, ২৬ মেঃ মিড-ডে মিলের (Mid-Day Meal) খাবারে কখনও মরা ইঁদুর তো আবার কখনও আরশোলা। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছে বহু পড়ুয়াকে। এবার বিহারের (Bihar) এক স্কুলের মিড-ডে মিল থেকে মিলল মরা সাপ (Dead Snake in Mid-Day Meal)। বিহারের আরারিয়া জেলার আমৌনা স্কুলের মিড ডে মিলের খাবার থেকে পাওয়া গিয়েছে মরা একখানা সাপ। জানা গিয়েছে, সেই খাবার পরিবেশন করা হয়েছিল অন্ততপক্ষে ১৫০ জন ছাত্র-ছাত্রীকে। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে বহু পড়ুয়া। যাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

দেখুন মিড ডে মিলের খাবারে মরা সাপ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2023 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).