Shot Dead: নবম শ্রেণীর ছাত্রকে গুলি করে হত্যা করল সহপাঠী, তদন্তে পুলিশ

নবম শ্রেণীর ছাত্র দীপাংশুর পেটে দুইবার গুলি করে তার সহপাঠী।

Shot Dead: নবম শ্রেণীর ছাত্রকে গুলি করে হত্যা করল সহপাঠী, তদন্তে পুলিশ
Gun, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: হরিয়ানায় (Haryana) নবম শ্রেণীর ছাত্রকে গুলি করে হত্যা করল তার সহপাঠী (Classmate)। পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণীর ছাত্র দীপাংশুর পেটে দুইবার গুলি করে অভিযুক্ত। ঘটনাস্থলেই দীপাংশুর মৃত্যু হয়। অভিযুক্তও নবম শ্রেণীর ছাত্র। হরিয়ানা সাতরোড ক্যান্টনের মাস্ত নাথ কলোনির এই ঘটনা চাঞ্চাল্য ছড়িয়েছে। পুলিশ এবং ফরেনসিক দল তদন্ত শুরু করছে। অভিযুক্ত পলাতক রয়েছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও পড়ুন: UP Shocker: নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

সূত্রে খবর, দীপাংশুর বাবা প্রকাশ সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর এসবিআই ব্যাংকে গার্ড হিসেবে কর্মরত, মস্তনাথ কলোনিতে তাঁর পরিবারের সঙ্গে থাকেন।

নবম শ্রেণির ছাত্রকে গুলি করে হত্যা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 5820 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).