Assembly Election Results 2024: অরুণাচল প্রদেশে আরও একবার সরকার গড়ার পথে বিজেপি, জয়ের আভাস মিলতেই সদর দফতরে শুরু উদযাপন

এখনও অবধি অরুণাচল প্রদেশের ১৭টি বিধানসভায় বিজেপির জয় ঘোষিত হয়েছে। ২৯টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে ৬টি আসনে।

Assembly Election Results 2024: অরুণাচল প্রদেশে আরও একবার সরকার গড়ার পথে বিজেপি, জয়ের আভাস মিলতেই সদর দফতরে শুরু উদযাপন
Celebration begins at the BJP office Arunachal Pradesh (Photo Credits: ANI)

৪ জুলাই লোকসভা ভোটের ফলাফল প্রকাশ। তবে তার আগে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ (Assembly Election Results 2024) আজ রবিবার। সকাল ৬টা থেকে শুরু হয়েছে অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। বেলা যত গড়িয়েছে বিজেপির জয় তত নিশ্চিত হতে শুরু করেছে। দুপুরের মধ্যে গণনার ফলাফল প্রকাশ পাবে। এখনও অবধি অরুণাচল প্রদেশের ১৭টি বিধানসভায় বিজেপির জয় ঘোষিত হয়েছে। ২৯টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে ৬টি আসনে। জয় নিশ্চিতের আভাস মিলতেই রাজধানী ইটানগরে (Itanagar) বিজেপির সদর দফতরে উড়ছে গেরুয়া রঙে ছটা। বাজি ফাটিয়ে, ঐতিহ্যবাহী নামের তালে শুরু হয়েছে উদযাপন।

শুরু উদযাপন... 

ফাটছে বাজি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).