Assam's New Vidhan Sabha Complex: অসমের নতুন বিধানসভা ভবনের অন্দরমহলের চিত্র দেখুন এক ঝলকে
২৩৪.৮৪ কোটি টাকা ব্যয় করে নির্মিত দ্বিতল বিশিষ্ট এই নতুন বিধানসভার প্রথম তলায় রয়েছে ১৭২টি বিধায়কের বসার জায়গা। ঝাঁ চকচকে এই বিধানসভা কমপ্লেক্স আগস্ট মাস থেকেই খুলে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গুয়াহাটি, ১২ জুনঃ অসমের নতুন বিধানসভা ভবন প্রস্তুতির কাজ প্রায় শেষের মুখে। খুব শীঘ্রই সেখানে বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। ১৫ বছর আগে ২০০৮ সালে এই নতুন বিধানসভা ভবনের (Assam's New Vidhan Sabha Complex) নির্মাণ কাজ শুরু হয়েছিল। ২৩৪.৮৪ কোটি টাকা ব্যয় করে নির্মিত দ্বিতল বিশিষ্ট এই নতুন বিধানসভার প্রথম তলায় রয়েছে ১৭২টি বিধায়কের বসার জায়গা। ঝাঁ চকচকে এই বিধানসভা কমপ্লেক্স আগস্ট মাস থেকেই খুলে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটারে নতুন বিধানসভা কমপ্লেক্সের অন্দরমহলের একটি ভিডিয়ো শেয়ার করে হিমন্ত লিখেছেন, 'নতুন অসম বিধানসভা ভবন শীঘ্রই মাতৃভূমি ও জাতির সেবায় উৎসর্গ করা হবে। আমি গতকালই তার অগ্রগতি পরিদর্শন করেছি'।
অসমের নতুন বিধানসভা ভবনের অন্দরমহলের চিত্র...
#WATCH | "Assam to get its new Vidhan Sabha Complex in August 2023", tweets Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/e6KJRmDqKW
— ANI (@ANI) June 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2023 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

