Andhra Pradesh Train Accident: লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩
বিজয়নগরম এসপি জানিয়েছেন, মৃত ১৩ জনের মধ্যে ৭ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। বাকি মৃতদেহের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Andhra Pradesh Train Accident)। উসকে দিলে করমন্ডল এক্সপ্রেসের স্মৃতি। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের জোর সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ৯ থেকে বেড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩। আশঙ্কা আরও বাড়তে পারে সেই সংখ্যা। আহত হয়েছেন কমপক্ষে ২৯। রেল দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে বহু ট্রেন। বদলানো হয়েছে একাধিক ট্রেনের সময়সূচী। বিজয়নগরমে দুর্ঘটনাগ্রস্ত স্থানে সোমবার সকাল অবধিও চলছে উদ্ধারকাজ। বিজয়নগরম এসপি জানিয়েছেন, মৃত ১৩ জনের মধ্যে ৭ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। বাকি মৃতদেহের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
#UPDATE | Andhra Pradesh train accident: So far 13 people have died, out of which 7 have been already identified and the process to identify bodies is underway: Deepika, Vizianagaram SP https://t.co/1JCN3Yl83f
— ANI (@ANI) October 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2023 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

