Alipore Zoo: কলকাতার অন্যতম আকর্ষণ আলিপুর চিড়িয়াখানার আজ ১৫০ বছর পূর্তি
দেশের সবচেয়ে পুরনো বিজ্ঞানসম্মতভাবে তৈরি আলিপুর চিড়িয়াখানার আজ ১৫০ বছর পূর্তি।
নয়াদিল্লি: আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) আজ ১৫০ বছর পূর্তি। এটি দেশের সবচেয়ে পুরনো বিজ্ঞানসম্মতভাবে তৈরি চিড়িয়াখানা। ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চিড়িয়াখানায় সাজো সাজো রব। আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে চিড়িয়াখানার অন্দরমহল।আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
আলিপুর চিড়িয়াখানাকে কলকাতা চিড়িয়াখানাও বলা হয়। এটি ভারতের প্রাচীনতম জুলজিক্যাল পার্ক। পশ্চিমবঙ্গের বড় পর্যটক আকর্ষণ হল এই চিড়িয়াখানা। কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ, এখানে শীতের মরশুমে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর মানুষ ভিড় জমান। চলতি বছর আলিপুর চিড়িয়াখানায় তিনটি বাঘ, সাদা রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ সহ মোট ১১টি প্রজাতির জন্তু নিয়ে আসা হয়েছে। দেখুন-
দেশের সবচেয়ে পুরনো বিজ্ঞানসম্মতভাবে তৈরি আলিপুর চিড়িয়াখানার ১৫০ বছর পূর্তি হচ্ছে আজ । #airnewsalerts#alipurzoo pic.twitter.com/im2Zh1y4CO
— Akashvani Kolkata (@airnews_kolkata) September 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 09:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

