Arvind Kejriwal: ইডির মুখোমুখি কেজরিওয়াল, গ্রেফতারির আশঙ্কার মাঝে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমর্থকদের ধর্না

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ভিতরে চলছে জিজ্ঞাসাবাদ।

Arvind Kejriwal: ইডির মুখোমুখি কেজরিওয়াল, গ্রেফতারির আশঙ্কার মাঝে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমর্থকদের ধর্না
AAP workers protest outside Delhi CM Arvind Kejriwal residence (Photo Credits: ANI)

চেয়েও মেলেনি রক্ষাকবচ। দিল্লি আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারিতে কোন বাধা নেই, নির্দেশ দিতেই সন্ধ্যায় আপ সুপ্রিমোর বাসভবনে হাজির হয়েছেন ইডি আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ভিতরে চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে কেজরির বাসভবনের সামনে জড়ো হয়েছেন আপ নেতা মন্ত্রী থেকে শুরু করে সমর্থকেরা। রাস্তায় বসে শুরু করেছেন ধর্না। দলের অন্দরে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির তীব্র আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। ধর্না ছত্রভঙ্গ করতে সমর্থকদের আটক করতে শুরু করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুনঃ সকালে আদালতে ‘রক্ষাকবচ’ বাতিল, সন্ধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে ইডি, আজই কি গ্রেফতার!

দেখুন দিল্লির চিত্র... 

ধর্নায় আপ সমর্থকরা...

 

সমর্থকদের আটক... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 09:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).