Gujarat: সবরকন্ঠে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-গাড়ি-বাইকের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, গুরুতর আহত ২
গুজরাটের সবরকন্ঠে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। জানা যাচ্ছে, হিঙ্গোটিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট জিপ ও বাইকে সজোরে ধাক্কা মারে।
গুজরাটের সবরকন্ঠে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। জানা যাচ্ছে, হিঙ্গোটিয়া (Hingotiya) এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট জিপ ও বাইকে সজোরে ধাক্কা মারে। আর তাতেই মৃত্যু হয় পাঁচজনের। দুর্ঘটনার পর উন্মত্ত জনতা বাসটিতে ভাঙচুড় চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। হাসপাতালসূত্রে খবর, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে হাসপাতালেই একজনের মৃত্যু হয়। ঘটনার পর দেহগুলি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও ঘাতক বাসের চালককে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
Sabarkantha, Gujarat: A tragic accident near Hingotiya in Sabarkantha claimed the lives of five people and left two others in critical condition. The accident involved a triple collision between a private jeep, motorcycle, and bus. The injured were initially treated at a local… pic.twitter.com/uwTsvMJcmK
— IANS (@ians_india) May 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 03, 2025 10:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

