Pune Fire: স্ক্র্যাপ গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুনেতে। জানা যাচ্ছে, শনিবার বিকেলে পুুনে শহরের হাদাপসার এলাকায় একটি স্ক্র্যাপ গোডাউনে ঘটনাটি ঘটে।

Pune Fire: স্ক্র্যাপ গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুনেতে (Pune City)। জানা যাচ্ছে, শনিবার বিকেলে পুুনে শহরের হাদাপসার এলাকায় একটি স্ক্র্যাপ গোডাউনে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ঘটনাটি দেখে দমকলে খবর দেয়। তারপরে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন চলে আসে। শুরু হয় আগুন নির্বাপনের কাজ। যদিও গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর সেই কারণ আগুনের লেলিহান শিখা বাইরে থেকেও দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আসনে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। কিন্তু আগুন কীভাবে লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 07, 2024 10:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).