Gujarat: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ১০ হতাহতের সকলেই কলকাতার বাসিন্দা
গুজরাটে ঘুরতে গিয়েছিলেন কলকাতার জনা দশেক বাসিন্দা। সোমনাথ মন্দিরে পুজো দিয়ে সকলে আমেদাবাদের উদ্দেশ্যে ফিরছিলেন হোটেলে।
গুজরাটে ঘুরতে গিয়েছিলেন কলকাতার জনা দশেক বাসিন্দা। সোমনাথ মন্দিরে পুজো দিয়ে সকলে আমেদাবাদের উদ্দেশ্যে ফিরছিলেন হোটেলে। বিকেলের দিকে ফেরার পথে ডাম্পারের সঙ্গে মিনি বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটল সুরেন্দ্রনগরে (Surendranagar)। আর তাতেই মৃত্যু হল ৫ জন পর্যটকের। যার মধ্যে ২ জন রয়েছেন মহিলা। আশঙ্কাজনক অবস্থায় আরও ৫ জনকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার ফ্লাইটে করে কলকাতায় ফেরার কথা ছিল তাঁদের। তাঁর আগে দিউ ও গিরের মতো এলাকায় ঘোরার কথা ছিল তাঁদের। কিন্তু তাঁর আগেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের।
দেখুন স্থানীয় আধিকারিকদের বক্তব্য
#WATCH | Surendranagar, Gujarat | 5 died in a collision between a dumper truck and a mini bus.
CDHO BG Gohil says, "Today, on a highway, an accident happened in which 10 people were injured. 5 out of those 10 people have died, and the treatment of the other 5 is going on. These… pic.twitter.com/XIoEKukaBc
— ANI (@ANI) February 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2025 10:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

