Kaushambi Blast: ফের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪

মুহূর্তে আতশবাজি কারখানায় বিস্ফোরণের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কারখানার চারজন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বেশ কিছুজন।

Kaushambi Blast: ফের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪
Kaushambi Blast (Photo Credits: ANI)

Kaushambi Blast: ফের আতশবাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণহানির খবর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশম্বী জেলার (Kaushambi) ভরোয়ারি শহরে কখরাজ থানার অন্তর্গত একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়। রবিবার সকালে বিকট শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হয়। মুহূর্তে আতশবাজি কারখানায় বিস্ফোরণের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কারখানার চারজন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বেশ কিছুজন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাজি কারখানায় বিস্ফোরণ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 25, 2024 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).