Bengaluru Murder: প্রেমিকাকে খুন করে মৃতদেহ আগলে ধূমপান, গ্রেফতার প্রেমিক
পুলিশ সূত্রে খবর সেখানে বসে অবিরাম ধূমপান করে সে। এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করে সে।
নয়াদিল্লিঃ প্রেমিকাকে খুন করে মৃতদেহের সামনে বসে ৪৮ ঘণ্টা ধূমপান(Smoking), চাঞ্চল্যকর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলবার বেঙ্গালালুরুর (Bengaluru)ইন্দিরানগরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ব্লগার মায়া গোগোইয়ের মৃতদেহ। জানা গিয়েছে, মায়া অসমের বাসিন্দা। কর্মসূত্রে বোনের সঙ্গে বেঙ্গালুরুত থাকতেন তিনি। ইন্দিরানগরের ফ্ল্যাটেই খুন করা হয় তাঁকে। এরপর মৃতদেহ আগলে ৪৮ ঘণ্টা ওই ফ্ল্যাটেই ছিল তাঁর প্রেমিক। পুলিশ সূত্রে খবর সেখানে বসে অবিরাম ধূমপান করে সে। এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। তবে সে চেষ্টা ব্যর্থ হয়। খুনের দায়ে তাকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রেমিকাকে খুন করে মৃতদেহ আগলে ধূমপান, গ্রেফতার প্রেমিক
After Killing Vlogger In Bengaluru, Boyfriend Spent 2 Days Smoking Near Corpsehttps://t.co/EvESy8rXs1 pic.twitter.com/NeeHCJ9X7x
— NDTV (@ndtv) November 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

