Karala Road Accident:হানিমুন সেরে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল সদ্য বিবাহিত দম্পতি সহ ২ জনের
জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাসে ধাক্কা মারে একটি গাড়ি। সবরীমালা মন্দিরের তীর্থযাত্রীদের নিয়ে বাসটি ফিরছিল বলে খবর।
নয়াদিল্লিঃ হানিমুন(Honeymoon) সেরে সবে ঘরে ফিরছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনা(Accident)। কেরলে(Karala) পথ দুর্ঘটনায়(Road Accident) প্রাণ গেল সদ্য বিবাহিত সম্পতি সহ দু'জনের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে কেরলের পাথানামিত্তিতা জেলায়। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাসে ধাক্কা মারে একটি গাড়ি। সবরীমালা মন্দিরের তীর্থযাত্রীদের নিয়ে বাসটি ফিরছিল বলে খবর। ঘটনায় মৃত দম্পতির নাম নিখিল এবং অনু। গত ৩০ নভেম্বর বিয়ে করেন তাঁরা। চলতি ডিসেম্বরে হানিমুনে মালয়শিয়া গিয়েছিলেন। হানিমুন সেরা আজ বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। পথে এই ঘটনা ঘটে।
হানিমুন সেরে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল সদ্য বিবাহিত দম্পতি সহ ২ জনের
Kerala Road Accident: Newlyweds Among 4 Killed As Car Collides With Bus Carrying Sabarimala Pilgrims at Murinjikkal in Pathanamthitta Districthttps://t.co/vv4RsU2h3n#Kerala #RoadAccident #Pathanamthitta
— LatestLY (@latestly) December 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

