MahaKumbh 2025: বসন্ত পঞ্চমীতে মহাকুম্ভে 'অমৃত স্নানে' নেমে ডুবতে বসেছেন যুবক, ঝাঁপিয়ে পড়ল NDRF
বসন্ত পঞ্চমীতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে নেমে ডুবতে বসেছিলেন এক যুবক। গভীর জলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে শুরু করেন তিনি। সাহায্যের জন্যে তাঁর পরিবার চিৎকার শুরু করে।
মৌনী অমাবস্যায় মহাকুম্ভে (MahaKumbh 2025) পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়েছেন বহু ভক্ত। এদিন প্রায় ১০ কোটি ভক্তের সমাগম হয়েছিল প্রয়াগরাজে (Prayagraj)। মৌনী অমাবস্যা থেকে শিক্ষা নিয়ে সোমবার বসন্ত পঞ্চমীর (Basant Panchami 2025) 'অমৃত স্নানে' যেন কোন বিপত্তি না ঘটে তার জন্যে আগে থেকে সমস্তরকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বসন্ত পঞ্চমীর 'অমৃত স্নান' নির্বিঘ্নে মিটেছে। তবে এদিন ত্রিবেণী সঙ্গমে স্নান করতে নেমে ডুবতে বসেছিলেন এক যুবক। গভীর জলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে শুরু করেন তিনি। সাহায্যের জন্যে তাঁর পরিবার চিৎকার শুরু করে। তৎক্ষণাৎ সাহায্যের জন্যে জলে ঝাঁপিয়ে পড়েন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। এনডিআরএফের তৎপরতায় প্রাণরক্ষা পায় বারাণসীর বাসিন্দা গুলশনের।
সঙ্গমে ঝাঁপিয়ে পড়ে ডুবে যাওয়া যুবকের প্রাণরক্ষাঃ
महाकुंभ में बसंत पंचमी के स्नान पर्व पर एनडीआरफ की सक्रियता से एक युवक की जान बच गई. संगम नोज के पास स्नान के वक्त युवक गहरे पानी में चला गया और डूबने लगा. युवक को डूबता देख उसे परिवार ने मदद के लिए गुहार लगाई. वहां पर मौजूद NDRF के जवानों ने बिना किसी देरी के युवक को बचा लिया.… pic.twitter.com/lMmCGwe0uP
— ABP News (@ABPNews) February 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 03, 2025 07:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

