PM Modi Speech amid India Pakistan Ceasefire: ভারত-পাক সংঘর্ষবিরতির পর দেশবাসীর মুখোমুখি হবেন মোদী, রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
গত কয়েক দিনে নিয়মিত সাংবাদিক বৈঠক করেছেন সেনা আধিকারিকেরা। দেশবাসীর সামনে তুলে ধরেছেন ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতির যাবতীয় খুঁটিনাটি তথ্য। এবার বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী।
আজ মোদীর ভাষণ। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) থেকে ভারত-পাক সংঘর্ষ বিরতি টানা কয়েকদিনের সামরিকের টানাপড়েন পর অবশেষ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার রাত ৮টায় মোদীর ভাষণ। পহেলগাম জঙ্গি হামলার জবাবে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়েছিল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল এই অভিযানে। এরপর ভারত-পাক সম্পর্কের চাপানউতোর ক্রমে বাড়তেই থাকে। চলে হামলা-পালটা হামলা। একদিকে জঙ্গি দমনে উদ্যত ভারতীয় সেনা (Indian Army)। অন্যদিকে ভারতীয় সেনাকে বাগে না পেয়ে সীমান্ত এলাকার সাধারণ নাগরিককে নিশানা করে পাক সেনাবাহিনী (Pakistan Army)। কড়া জবাব দেয় ভারতের সামরিক বাহিনী। গত কয়েক দিনে নিয়মিত সাংবাদিক বৈঠক করেছেন সেনা আধিকারিকেরা। দেশবাসীর সামনে তুলে ধরেছেন ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতির যাবতীয় খুঁটিনাটি তথ্য। এবার বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী।
আজ মোদীর ভাষণঃ
Prime Minister Narendra Modi will address the nation at around 8 PM today. pic.twitter.com/NobQiY66Nh
— ANI (@ANI) May 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 12, 2025 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

