Mumbai Video: উপমুখ্যমন্ত্রীর অফিসের বাইরে ভাঙচুর মহিলার, ভিডিয়ো ভাইরাল হতেই তদন্ত

Mumbai Video: উপমুখ্যমন্ত্রীর অফিসের বাইরে ভাঙচুর মহিলার, ভিডিয়ো ভাইরাল হতেই তদন্ত
Angry Woman Vandalises Devendra Fadnavis's Office (Photo Credit: X)

মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রণালয়ে প্রবেশ করে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের (Devendra Fadnavis) অফিসের বাইরের অংশ প্রায় লন্ডভন্ড করে দিলেন এক মহিলা। সিসিটিভি ফুটেজে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায়, দেবেন্দ্র ফড়ণবীশের অফিসে যাওয়ার জন্য যে মহিলা হাজির হন,তাঁর কাছে কোনও ভিজ়িটর পাস ছিল না। ভিজ়িটর পাস ছাড়াই ওই মহিলা মহারাষ্ট্রের মন্ত্রণালয়ে ঢুকে পড়ে, উপমুখ্যমন্ত্রীর অফিসের বাইরে ভাঙচুর শুরু করেন। তারপর একের পর এক টব ভাঙতে দেখা যায় তাঁকে। তাঁর এত রাগের কারণ কী, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মহারাষ্ট্র বিধানসভায় ঢুকে পড়লেন এক মহিলা, তারপর কী হল দেখুন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 27, 2024 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).