Monsoon Season 2023: বিদেশনীতিতে ভারতের উন্নতির কথা বলতেই রাজ্যসভা মুখর 'মোদী মোদী স্লোগানে'

Monsoon Season 2023: বিদেশনীতিতে ভারতের উন্নতির কথা বলতেই রাজ্যসভা মুখর 'মোদী মোদী স্লোগানে'
Photo Credits: ANI

বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে। বর্ষাকালীন অধিবেশনের মাঝে রাজ্যসভায় উঠল মোদী মোদী স্লোগান। রাজ্যসভায় যখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের বিদেশনীতির উন্নতি নিয়ে বলতে ওঠেন, সেই সময় এনডিএ সাংসদরা মোদী মোদী স্লোগান তুলতে শুরু করেন। অন্যদিকে এনডিএ সাংসদরা যখন মোদী মোদী বলে স্লোগান দিতে শুরু করেন, সেই সময় বিরোধীরা পালটা ইন্ডিয়া ইন্ডিয় বলে স্লোগানবাজি শুরু করেন। প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলগুলি এক ছাদের নীচে হাজির হয়ে ইউপিএ নামের অবসান ঘটান। বিজেপি বিরোধীরা এবার ইন্ডিয়া নাম নিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করবেন বলে সিদ্ধান্ত হয়। যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 27, 2023 12:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).