Minor Rape: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৬৯ বছরের বৃদ্ধের বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত
ফের ধর্ষণের ঘটনা মধ্যপ্রদেশে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৬৯ বছরের বৃদ্ধের বিরুদ্ধে।
নয়াদিল্লিঃ খাস কলকাতার(Kolkata) আর জি কর হাসপাতালে(R. G Kar Hospital) ঘটে যাওয়া তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন(Murder) এবং ধর্ষণের(Rape) ঘটনায় উত্তাল রাজ্য থেকে গোটা দেশ। এই ঘটনার আঁচ পৌঁছেছে বিদেশের মাটিতেও। ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন মানুষ। আর এই আবহে ফের ধর্ষণের ঘটনা মধ্যপ্রদেশে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৬৯ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেওহারিতে। শাডলের আইজি অনুরাগ শর্মা জানান, গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তাঁর কথায়, "একটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একজন ৬৯ বছরের বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের ৬৪ এবং ৩৫১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।"
শুনুন কী বলছেন শাডলের আইজি অনুরাগ শর্মা
#WATCH | A minor girl raped by a 69-year-old man in Madhya Pradesh's Beohari
Anurag Sharma, IG, Shahdol Zone says, " In Beohari, a minor girl was raped. Police have arrested the accused...case has been registered under 64, 351 sections of BNS and POCSO Act. The accused is 69… pic.twitter.com/YdPigpZDRG
— ANI (@ANI) August 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 07:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

