Noida Car Fire: রাস্তার মাঝে চলন্ত গাড়িতে আচমকা আগুন, দাউদাউ করে জ্বলছে মারুতি সুজুকি সুইফ্ট

দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে গাড়ির আগুন। কোন হতাহতের খবর নেই। তবে গাড়িতে আগুন লাগল কীভাবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে দমকল আধিকারিকরা।

Noida Car Fire: রাস্তার মাঝে চলন্ত গাড়িতে আচমকা আগুন, দাউদাউ করে জ্বলছে মারুতি সুজুকি সুইফ্ট
Maruti Suzuki Swift caught car (Photo Credits: X)

রাস্তার মাঝে চলন্ত গাড়িতে আচমকা আগুন জ্বলে উঠল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার (Noida) রাস্তায় ভয়াবহ কাণ্ড। দাউদাউ করে জ্বলছে মারুতি সুজুকি সুইফ্ট (Maruti Suzuki Swift)। চলন্ত গাড়িতে আগুন লেগে যেতেই কোনমতে লাফ দিয়ে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে গাড়ির আগুন। কোন হতাহতের খবর নেই। তবে গাড়িতে আগুন লাগল কীভাবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে দমকল আধিকারিকরা। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দাউদাউ করে জ্বলছে গাড়ি...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).