Mangoes On EMI: বাজারে লাগামছাড়া দাম, তাই ক্রেতার মুখে হাসি ফোটাতে কিস্তিতে মিলবে আম

পুনে-র ব্যবসায়ী গৌরব সনস বলেন- কোভিডের পরে, দেখা গেছে যে আলফোনসোর উচ্চ দামের কারণে ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন, তাই আমরা গ্রাহকদের ফিরিয়ে আনতে ইএমআই-তে আম দেওয়ার এই স্কিমটি শুরু করেছি।

Mangoes On EMI: বাজারে লাগামছাড়া দাম, তাই ক্রেতার মুখে হাসি ফোটাতে কিস্তিতে মিলবে আম

মহারাষ্ট্রঃ আমের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের প্রায় সাধ্যের বাইরে চলে গেছে।তাই ফলে বাজার থেকে খালি থলে নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে? তবে আর চিন্তা নেই। এবার থেকে আমও মিলবে EMI-তে! অবাক হচ্ছেন? ফ্রিজ, টেলিভিশনের মতো এবার মাসিক কিস্তিতে আলফোনসো আম কেনার অফার দিয়েছেন মহারাষ্ট্রের পুনের এক ফল বিক্রেতা।

পুনে-র ব্যবসায়ী গৌরব সনস বলেন- কোভিডের পরে, দেখা গেছে যে আলফোনসোর উচ্চ দামের কারণে ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন, তাই আমরা গ্রাহকদের ফিরিয়ে আনতে ইএমআই-তে আম দেওয়ার এই স্কিমটি শুরু করেছি। তারা এটি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই (EMI) তে পেতে পারেন। তিনি আরো জানান যে তার দোকানে আমের দাম প্রতি ডজন ৬০০-১৩০০ টাকার মধ্যে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 09, 2023 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).