Maharashtra: মুম্বইয়ের গ্র্যান্ড রোড ধসে পড়ল আবাসনের ব্যালকনি, ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে মৃত ১ মহিলা
মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, চারতলা আবাসনের ব্যালকনির ধ্বংসাবশেষের নীচে কয়েকজনের চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
Maharashtra: মুম্বইয়ের গ্র্যান্ড রোড এলাকায় ধসে পড়ল আবাসনের ব্যালকনি। শনিবার সকালে মুম্বইয়ের ওয়েস্টার্ন লাইনে গ্র্যান্ড রোডে রুবিনা মঞ্জিল নামে ওই আবাসনের ব্যালকনির একাংশ আচমকা ভেঙে পড়ে। মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, চারতলা আবাসনের ব্যালকনির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে ১ মহিলার মৃত্যুর হয়েছে।ধ্বংসাবশেষের নীচ থেকে আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং উদ্ধারকারী দল। মহারাষ্ট্রে ভারী বৃষ্টির জেরে আবাসনের ব্যালকনি ধসে পড়ার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ধসে পড়ল ব্যালকনি...
#UPDATE | 4 injuries were reported out of which 1 female was declared brought dead, 3 others are under treatment: BMC
— ANI (@ANI) July 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 20, 2024 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

