Eknath Shinde at Antilia: আম্বানিদের গণেশ পুজোতে হাজির মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দেখুন ভিডিয়ো

মায়ানগরীর আনাচেকানাচে হচ্ছে বাপ্পার পুজো। বেশ কয়েকদিন ধরে মুম্বইয়ে এই পুজো চলে। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসেন এই পুজো দেখতে।

আম্বানিদের গনেশ পুজোতে একনাথ শিন্ডে(ছবিঃANI)

নয়াদিল্লিঃ গণেশ চতুর্থী(Ganesh Chaturthi 2024) তিথিতে গণেশ পুজোয় মেতেছে গোটা দেশ। বিশেষ করে সেজে উঠেছে মুম্বই। মায়ানগরীর আনাচেকানাচে হচ্ছে বাপ্পার পুজো। বেশ কয়েকদিন ধরে মুম্বইয়ে এই পুজো চলে। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসেন এই পুজো দেখতে। এ বার গণেশ পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে শিল্পপতি মুকেশ আম্বানির(Mukesh Ambani) বাড়ি 'আন্টিলিয়া(Antilia)।' শনিবার রাতে আম্বানির বাড়ির পুজোতে হাজির মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(CM Eknath Shinde)। প্রসাদ গ্রহণ করেন তিনি। দেখা করেন বিভিন্ন তারকাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে সব মুহূর্তের ছবি।

মুকেশ আম্বানির বাড়িতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement