Maharashtra Assembly Elections Results 2024: শিন্ডের দখলেই মহারাষ্ট্রের মসনদ, 'ভিক্টরি'তেই জয় নিশ্চিত

মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২২১টি আসনে এগিয়ে মহাজুটি। ইতিমধ্যেই দুটি আসনে জিতে গিয়েছে তারা। জয় নিশ্চিত হতেই খুশির হাওয়া জোট শরিক এবং কর্মী সমর্থকদের মধ্যে।

Maharashtra Assembly Elections Results 2024: শিন্ডের দখলেই মহারাষ্ট্রের মসনদ, 'ভিক্টরি'তেই জয় নিশ্চিত
Eknath Shinde (Photo Credits: ANI)

Maharashtra Assembly Elections Results 2024: ধারা বজায় রেখে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন এবং মহারাষ্ট্রে শিন্ডেসেনা-বিজেপি-এনসিপি (অজিত)-র জোট 'মহাজুটি' ক্ষমতায় ফিরছে। দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল মোটামুটি স্পষ্ট। মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২২১টি আসনে এগিয়ে মহাজুটি। ইতিমধ্যেই দুটি আসনে জিতে গিয়েছে তারা। জয় নিশ্চিত হতেই খুশির হাওয়া জোট শরিক এবং কর্মী সমর্থকদের মধ্যে। উৎসবের আমেজে ঢাক ঢোল পিটিয়ে নাচ, মিষ্টি মুখ সবই চলছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) জয়ের 'ভিক্টরি' দেখিয়ে আরও একবার মহারাষ্ট্রের মসনদে বসতে চলেছেন। অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি আসনের মধ্যে ৫১টি আসনে এগিয়ে জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল জোট 'মহাগঠবন্ধন'।

মহাজুটির জয়ে শিন্ডের 'ভিক্টরি'... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).