Maha Kumbh 2025: মহাকুম্ভে থাকার কথা ছিল ১০ দিন, তড়িঘড়ি আমেরিকায় ফিরছেন স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল

Maha Kumbh 2025: মহাকুম্ভে থাকার কথা ছিল ১০ দিন, তড়িঘড়ি আমেরিকায় ফিরছেন স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল
Steve Jobs Wife Laurene Powell (Photo Credit: ANI/X)

আমেরিকায় ফিরে যাচ্ছেন লরেন পাওয়েল (Lauren Powell)। কুম্ভমেলা (Maha Kumbh 2025) উপলক্ষ্যে ভারতে হাজির হয়েছিলেন স্টিভ জোবসের (Steve Jobs) স্ত্রী লরেন। তবে কুম্ভমেলায় হাজির হয়ে শরীরে অ্যালার্জি শুরু হয় লরেনের। ফলে ১০ দিনের জায়গায় ভারত সফরে হাজির হওয়ার পর ৩ দিনের মাথায় মার্কিন মুলুকে ফিরে যাচ্ছেন স্টিভ জোবসের স্ত্রী। অ্যালার্জির সমস্যা দেখা দেওয়াতেই লরেন পাওয়েল ৩ দিনের মাথায় মার্কিন মুলুকে ফিরে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত মৃত্যুর আগে স্টিভ জোবস কুম্ভে হাজির হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। একটি চিঠিতে নিজের ইচ্ছা জানিয়েও গিয়েছিলেন জোবস। মৃত স্বামীর ইচ্ছা পূরণের লরেন পাওয়েল ভারতে হাজির হয়ে মহাকুম্ভে যোগ দেন বলে জানা যায়।

আরও পড়ুন: Maha Kumbh 2025: জনসমুদ্র, মহকুম্ভে হাজির হয়ে হঠাৎ অসুস্থ স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল

৩ দিনের মাথায় আমেরিকায় ফিরছেন লরেন পাওয়েল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).