Madhya Pradesh: ঘুমের মধ্যেই চিরনিদ্রা, বাড়িতে আগুন লেগে মৃত্যু দুই শিশু-সহ গোটা পরিবারের
বিধ্বংসী আগুন গিলে খেয়েছে পরিবারের চার সদস্যকে। আবাসনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল এবং পুলিশ।
মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় বাড়িতে আগুন লেগে দুই শিশু-সহ পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে দেওয়াস-নয়াপুরা এলাকায় একটি আবাসনের দ্বিতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিধ্বংসী আগুন গিলে খেয়েছে পরিবারের চার সদস্যকে। আবাসনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল এবং পুলিশ। আগুন নিভিয়ে শুরু হয় উদ্ধারকাজ। আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভবনটির প্রথমতলায় দুগ্ধজাত দ্রব্যের দোকান রয়েছে। সেখানেই আগুন লাগার সূত্রপাত। ওই আগুন ক্রমে দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেল গোটা পরিবার।
বাড়িয়ে আগুন লেগে মৃত্যু দুই শিশু-সহ গোটা পরিবারের...
#WATCH | Madhya Pradesh | A fire broke out at a house in the Nayapura area of Dewas, during early hours. Fire tenders present at the spot.
Manju Yadav, Police Station Incharge, Nahar Darwaja PS says, "Four people have died in the incident...Further investigation is… pic.twitter.com/AWIphNcvvl
— ANI (@ANI) December 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 21, 2024 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

