Loksabha Election 2024: 'শান্তির শত্রু বিজেপি, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে', অভিযোগ ওবেইসির

Loksabha Election 2024: 'শান্তির শত্রু বিজেপি, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে', অভিযোগ ওবেইসির
Asaduddin Owaisi (Photo Credit: ANI/Twitter)

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট যখন চলছে, সেই সময় ফের বিজেপিকে কড়া আক্রমণ  করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি (Asaduddin Owaisi )। মিম প্রধান বলেন, তেলাঙ্গানায় (Telangana) শান্তির শত্রু হল বিজেপি। তেলাঙ্গানায় যে শান্তি বিরাজ করে, বিজেপি তার শত্রু বলে অভিযোগ করেন ওবেইসি। পাশাপাশি তিনি আরও বলেন, ভোটের প্রচারের সময় বিজেপি সব সময় তাঁকে অপমান করছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মিম প্রধান। বিজেপি (BJP)  যতই অপমান করুক না কেন, নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন আসাদউদ্দিন ওবেইসি।

আরও পড়ুন: Loksabha Election 2024: গুজরাটের গান্ধীনগর থেকে মনোনয়ন পত্র জমা দিলেন অমিত শাহ

দেখুন কী বললেন ওবেইসি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).