Kerala Rape Case:সোশ্যাল মিডিয়ায় পরিচিত তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ইউটিউবার
আগামীকাল তাকে জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
নয়াদিল্লিঃ সোশ্যাল মিডিয়ায়(Social Media) পরিচিত তরুণীকে ধর্ষণের(Rape) অভিযোগ ইউটিউবারের(YouTuber) বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কেরলের(Kerala) ইউটিউবার। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কেরলের কালামাসারিতে। ধৃত ইউটিউবারের নাম মহম্মদ নিশাল। কোজিকোরের বাসিন্দা সে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পরিচিত ওই তরুণীকে দু'বার ধর্ষণ করে সে। শুধু তাই নয়, সে সব মুহূর্তের ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তদন্তে নেমে জানা যায়, আগেও কেরলের বিভিন্ন থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এরপরই ইউটিউবার মহম্মদ নিশালকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল তাকে জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
সোশ্যাল মিডিয়ায় পরিচিত তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ইউটিউবার
Kerala YouTuber Arrested For Raping Woman He Befriended On Social Media https://t.co/TdNfU6Bmeg pic.twitter.com/mCy2Lskvvu
— NDTV (@ndtv) February 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

