Karnataka Shocker: শ্রদ্ধা খুনের ছায়া কর্ণাটকে, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে পুঁতে দিল স্বামী

Karnataka Shocker: শ্রদ্ধা খুনের ছায়া কর্ণাটকে, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে পুঁতে দিল স্বামী
Murder Image (Photo Credit: File Photo)

দিল্লিতে (Delhi) শ্রদ্ধা ওয়ালকরকে (Shraddha Walker) খুনের পর তাঁর দেহাংশ ৩৫ টুকরো করার অভিযোগ নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, সেই সময় ভয়াবহ ঘটনা উঠে এল কর্ণাটক থেকে। কর্ণাটকের (Karnataka) দাবানাগিরি এলাকায় খোঁজ মিলল আরও এক আফতাব পুনাওয়ালার (Aftab Amin Poonawala)। কর্ণাটকের ওই ব্যক্তি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্মমভাবে খুন করে। ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি পাশের জঙ্গলে গর্ত খুঁড়ে পুঁতে দেয় বলে খবর। স্ত্রীকে খুনের পরিকল্পনা অনেক আগে থেকেই ওই ব্যক্তি করে রেখেছিল বলে পুলিশি তদন্তে উঠে আসে। যদিও অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের পর এখনও পর্যন্ত ওই ব্যক্তির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: Shraddha Walker Murder: প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকরকে খুনের পর দেহ টুকরো করতে কী করে আফতাব, চমকে উঠবেন শুনলে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 24, 2022 07:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).