Karnataka Road Accident: পণ্যবাহী পিকআপ ভ্যানের সঙ্গে গাড়ির জোর ধাক্কা, মৃত চালক-সহ পরিবারের ৩ সদস্য
দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছেছে পুলিশ বাহিনী। চারটি দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে।
Karnataka Road Accident: মর্মান্তিক দুর্ঘটনার কবলে যাত্রীবাহী গাড়ি। প্রাণ গেল পরিবারের তিন সদস্য এবং চালকের। শনিবার ভোরে কর্ণাটকের কালাবুর্গীর কমলাপুরা তালুকের মারাগুট্টি ক্রসের কাছে গাড়ি এবং পণ্যবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে হায়দরাবাদের ওই পরিবারের তিন সদস্য এবং তাঁদের চালকের। মৃতরা হলেন ভার্গব কৃষ্ণ (৫৫), স্ত্রী সঙ্গিতা (৪৫) এবং তাঁদের ছেলে উত্তম রাঘবন (২৮)। মৃত গাড়ি চালকের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছেছে পুলিশ বাহিনী। চারটি দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে।
আরও পড়ুনঃ ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বড়সড় দুর্ঘটনা, এক ধাক্কায় মৃত ৫
পণ্যবাহী পিকআপ ভ্যানের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা...
Watch: Four family members from Hyderabad died in a tragic accident near Kamalapur, Kalaburagi. The accident occurred early this morning when their car collided head-on with a Mahindra pickup vehicle near Maragutti Cross pic.twitter.com/PPbiq9T0T5
— IANS (@ians_india) November 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 09, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

