COVID-19 in India: বাড়ছে করোনা, দেশের যে রাজ্যে মাস্ট হল মাস্ক
দেশে করোনার গ্রাফ আচমকাই উর্ধ্বমুখী। ভারতে এখন দৈনিক করোনা সংক্রমণ ১৩ হাজারের কাছাকাছি।
- Read in
- বাংলা
দেশে করোনার গ্রাফ আচমকাই উর্ধ্বমুখী। ভারতে এখন দৈনিক করোনা সংক্রমণ ১৩ হাজারের কাছাকাছি। মহারাষ্ট্র, দিল্লি সহ কিছু রাজ্যে করোনা বেশ চিন্তা বাড়াচ্ছে। চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন সময় মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান সহ একের পর এক রাজ্যে মাস্ক ফের বাধ্যতামূলক করা হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো মহেন্দ্র সিং ধোনির রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে করোনা বাড়তে শুরু করায় হেমন্ত সোরেনের সরকার মাস্ক মাস্ট করল।
ঝাড়খণ্ডে জারি হওয়া কোভিডের নয়া গাইডলাইন প্রকাশ্যে, রাস্তায়, কর্মক্ষেত্রে, বদ্ধ জায়গা এবং গণপরিবহণে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হল। প্রকাশ্যে থুতু ফেলাও নিষিদ্ধ করা হল। আরও পড়ুন: করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী
দেখুন টুইট
Jharkhand Govt issues new guidelines for the containment of COVID-19
"Wearing of face cover/mask is compulsory in closed spaces, in workplaces and during public transport. Spitting in public places is prohibited," reads the order pic.twitter.com/cUlccdI2yu
— ANI (@ANI) June 20, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 20, 2022 07:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

