JEE Advanced Result: প্রকাশিত হল জেইই অ্যাডভান্সডের ফলাফল, জেনে নিন কেমন ফল হল দেশে

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেইই অ্যাডভান্সডের ফলপ্রকাশের সময়। রবিবার সকালে ফলপ্রকাশ হয়। এই পরীক্ষায় প্রথম হয়েছেন বেদ লাহোত্রী।

প্রকাশিত হল জেইই অ্যাডভান্সডের ফলাফল (ছবি:X)

নয়াদিল্লিঃ আজ, রবিবার প্রকাশিত হল জেইই অ্যাডভান্সডের ফলাফল (JEE Advanced Result)। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেইই অ্যাডভান্সডের ফলপ্রকাশের সময়। রবিবার সকাল ১০ টায় ফলপ্রকাশ হয়। এই পরীক্ষায় প্রথম হয়েছেন বেদ লাহোত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৩৫৫। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দ্বিজা ধর্মেশকুমার। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৭। ৩৬০ এর মধ্যে ৩৩২ নম্বর  পেয়েছেন তিনি। মেয়েদের মধ্যে প্রথম তিনিই। ফলাফলের সঙ্গেই প্রকাশ করা হয়েছে উত্তরপত্রও। ১,৮০,২০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাশ করেছেন ৪৮,২৪৮ জন। সফল পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ৭৯৬৪ জন।পরীক্ষার্থীরা jeeadv.ac.in-এই অফিসিয়াল সাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement