Jammu And Kashmir: বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, বন্ধ জাতীয় সড়ক, মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ, দেখুন ভিডিয়ো

Jammu And Kashmir: বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, বন্ধ জাতীয় সড়ক, মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ, দেখুন ভিডিয়ো
J&K Rain (Photo Credit: X/Screengrab)

একটানা বৃষ্টিতে (Rain) ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে  জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)। বৃষ্টির জেরে ভেঙে পড়তে শুরু করেছে জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে। যার জেরে জম্মু কাশ্মীর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। ঝুর ঝুর করে ভেঙে পড়তে শুরু করেছে জাতীয় সড়কের চারপাশের অংশ। ফলে জম্মু কাশ্মীরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যাতে ওই রাস্তায় যেতে না পারেন, তার ব্য়বস্থা করা হয়েছে। একটানা বৃষ্টিতে যেমন নদীগুলি ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে, তেমনি ভূমিধসও নামতে শুরু করেছে। ফলে বৃষ্টির তোড়ে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়ে পড়ছে। বৃষ্টি এবং ভূমিধসের জেরে জম্মু কাশ্মীরে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর মিলছে।  জম্মু কাশ্মীরের পাশাপাশি দিল্লি, হিমাচল প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের একাধিক জায়গাতেও জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে।

আরও পড়ুন: Rain Lashes Delhi: দিল্লিতে প্রবল বৃষ্টিপাতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, সকাল থেকেই যানজটে রাজধানী (দেখুন ভিডিও)

দেখুন এক নাগাড়ে বৃষ্টির জেরে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).